২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ স্বাস্থ্য ক্যাম্পে মেরুদণ্ড ব্যথা নিয়ে আলোচনা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পের দ্বিতীয় দিনে ঘাড়, কোমর ও মেরুদণ্ড ব্যথার বিষয়ে আলোচনা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 06:48 PM

Updated : 12 Apr 2022, 03:12 AM

বুধবার ডিআরইউতে এ আলোচনায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে ছিলেন ইনস্টিটিউট অব লেজার সার্জারি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. মোহাম্মদ ইয়াকুব আলী।

মোহাম্মদ ইয়াকুব আলী বলেন, ঘাড়, পিঠ বা কোমরের ব্যথায় বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ কষ্ট পাচ্ছেন।

কোনো রকম আঘাত পাওয়া ছাড়াই এসব অঙ্গে ব্যথা দেখা দিতে পারে জানিয়ে তিনি বলেন, লেজার চিকিৎসার  মাধ্যমে স্থানচ্যুত নরম হাড় আগের অবস্থায় ফিরে আসে এবং মেরুদণ্ডের কর্ড ও নার্ভরুটের ওপর থেকে চাপ কমে গিয়ে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় আলোচনায় অন্যদের মধ্যে ডিআরইউর যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, আমিনুল হক ভুঁইয়া, কল্যাণ সম্পাদক জিলানী মিলটন ও কার্যনির্বাহী সদস্য আজাদ হোসেন সুমন উপস্থিত ছিলেন।

ডিআরইউ স্বাস্থ্যসেবা ক্যাম্পের তৃতীয় দিনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সদস্য ও তাদের পরিবারের জন্য চক্ষু পরীক্ষা ও পরামর্শ দেওয়া হবে।