২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ১৪ কেজি সোনা উদ্ধার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ‌্যা ঘোষণায় আনা একটি পণ‌্যের চালান থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 10:47 AM

Updated : 20 Aug 2022, 02:07 PM

ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির জানান, গার্মেন্টস পণ‌্যের ঘোষণা দিয়ে মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই চালান ঢাকায় আসে।

“পরে বিমানবন্দরে কার্গো রাখার জায়গা থেকে চালানের ভেতরে লুকানো সোনার বার ও চেইন পাওয়া যায়।”

আহসানুল কবির জানান, উদ্ধার করা ১৩টি সোনার বারের প্রতিটির ওজন এক কেজি করে। এছাড়া পাওয়া গেছে একশ গ্রাম করে ওজনের পাঁচটি সোনার বিস্কুট এবং ৬০০ গ্রাম ওজনের সোনার গয়না।

উদ্ধার করা এই সোনার দাম আনুমানিক সাত কোটি টাকা বলে জানান তিনি।

সহকারী কমিশনার বলেন, “কারা মিথ‌্যা ঘোষণায় সোনাগুলো পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”