ঢাকায় অস্ত্র-গুলিসহ ‘ভারতীয়’ গ্রেপ্তার
রাজধানীর গাবতলী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান জানান, গ্রেপ্তার ওই ব্যক্তির নাম খায়রুল।
“সোমবার রাতে ১০টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড গুলি ও ১২টি ম্যাগাজিনসহ তাকে গাবতলী থেকে গ্রেপ্তার করা হয়।”
পুলিশের ধারণা, খায়রুল অস্ত্র চোরাকারবারি। তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
আগ্নেয়াস্ত্রের ধরন ও খায়রুলকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলন করে প্রকাশ করা হবে বলে মাসুদুর রহমান জানিয়েছেন।
