২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া কাপ ক্রিকেটে বিডিনিউজ টোয়েন্টিফোরের শুভ সূচনা

বোলারদের দাপুটে বোলিংয়ে সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে জয় পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 10:27 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নাকআউট পদ্ধতিতে সিক্স-এ সাইডের খেলায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিন উইকেটে হারিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আগামী ২ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় রাউন্ডে বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিপক্ষ টেলিভিশন স্টেশন চ্যানেল আই।

টসে হেরে ফিল্ডিংয়ে নেমে নির্ধারিত ছয় ওভারে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমকে ৪৩ রানে গুটিয়ে দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বোলাররা। পরে ব্যাট হাতে চার বল হাতে রেখে হেসে-খেলেই জয় পায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অধিনায়ক কামাল হোসেন তালুকদার অপরাজিত ২১ রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান।

উদ্বোধনী বোলার শহীদুল ইসলাম নিয়ন্ত্রিত বোলিংয়ে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ১২ রান করেন। কাজী মোবারক হোসেন অপরাজিত ৬ রান এবং নুরুল ইসলাম হাসিব করেন ৪ রান।

অন্যদিকে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের শাহজাহান মোল্লা সর্বোচ্চ ২০ রান এবং মাজেদুল হক নয়ন ১৫ রান করেন।

ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এই টুর্নামেন্টে শুধু ডিআরইউ’র সদস্যরা খেলার সুযোগ পান। তবে একজন অতিথি খেলোয়াড় (অবশ্যই ডিআরইউ’র সদস্য) খেলানোর সুযোগ রয়েছে।

টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার (অধিনায়ক), নুরুল ইসলাম হাসিব, মঈনুল হক চৌধুরী, শহীদুল ইসলাম, কাজী মোবারক হোসেন, সুলাইমান নিলয়, আরিফুর রহমান রাব্বী (অতিথি খেলোয়াড়)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্বে আছেন লিটন হায়দার।