সৌদি আরবে ছাদ ধসে ২ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের রিয়াদে নির্মাণাধীন এক ভবনের ছাদ ধসে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শনিবার রিয়াদের আল খার্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার অরুণ এবং মাদারীপুরের জসিম উদ্দিন।
মসীহ বলেন, “নির্মাণ কাজের সময় ছাদের অংশবিশেষ ধসে দুই বাংলাদেশ আহত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তারা মারা যান।”
সৌদি আরবে আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে রাষ্ট্রদূত জানান।
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে প্রায় ১৩ লাখ বাংলাদেশি বসবাস করছেন।
