২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে নতুন ডিসি

আগের জেলা প্রশাসকের (ডিসি) মৃত্যুর পর চাঁপাইনবাবগঞ্জে নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2016, 07:27 PM

Updated : 20 Aug 2022, 02:03 PM

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মো. মাহমুদুল হাসানকে ডিসি নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গত ১৭ অক্টোবর এক সভায় যোগ দিয়ে বৈঠক শুরুর আগে মোবাইল ফোনে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়ে যান চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. জাহিদুল ইসলাম।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুরনো খবর:

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মৃত্যু