২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলছে মিলিটারি পুলিশ সপ্তাহ

ঢাকা ও মিরপুর সেনানিবাসে পালিত হচ্ছে ‘মিলিটারি পুলিশ সপ্তাহ-২০১৬’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 06:01 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

বুধবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনানিবাসের নিয়ম শৃঙ্খলা সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দুই সেনানিবাসে এই কর্মসূচি পালিত হচ্ছে।

প্রতি বছর মিলিটারি পুলিশ সপ্তাহ পালন করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী। এবার তা চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

এ উপলক্ষে সচেতনতামূলক বিভিন্ন তথ্য সম্বলিত ব্যানার ও ফেস্টুন স্থাপন করার পাশাপাশি হ‌্যান্ডমাইকের সাহায্যেও ট্রাফিক আইন মেনে চলতে সেনানিবাসে চলাচলকারীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

গত রোববার সেনাবাহিনীর অ‌্যাডজুটেন্ট জেনারেল এস এম মতিউর রহমান ঢাকা সেনানিবাসে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০১৬ উদ্ভোধন করেন।