২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের জন‌্য মিলাদে শেখ হাসিনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 10:24 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার সন্ধ‌্যায় অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে শেখ রাসেলের বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন।

মিলাদে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেখ হেলাল উদ্দিন, শেখ ফজলে নূর তাপসসহ প্রধানমন্ত্রীর স্বজন এবং আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শেখ কবির হোসেন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান মিলাদে অংশ নেন।

শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের এই ভবনে জন্মগ্রহণ করেন।