কাস্টকম কর্মকর্তা নুরুল কারাগারে
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইবুনাল সদস্য নুরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেঢাকার আদালত।
দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার কর বিভাগের এই কর্মকর্তাকে সোমবার ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী কারাগারে পাঠানোর আদেশ দেন।
নুরুল ইসলাম মংলা কাস্টমস হাউজেরকমিশনারও ছিলেন।
আদালতে তার জামিন চেয়ে শুনানি করেন ঢাকা বারের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেনে। তবে সেই আব্নে বিচারক নাকচ করেন।
বাগেরহাটের মংলা থানায় করা এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহমেদ আসামি নুরুল ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।
দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরআগে নুরুল তার বিরুদ্ধে দায়ের করা এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করলে তা নাকচ হয়ে যায়।”
প্রসাধন পণ্য আমদানির আড়ালে সাড়ে ৪ কোটি টাকা বিদেশে পাচারের মামলায় রোববার রাজধানীর সেগুনবাগিচা থেকে নুরুলকে গ্রেপ্তার করা হয়।
তিনিসহ পাঁচজনের বিরুদ্ধে ২০১১ সালের ৪ জুলাই মংলা থানায় মামলাটি হয়।
অন্য আসামিরা হলেন- মেসার্স মিডিয়া এন্টারপ্রাইজের মালিক হুমায়ন কবীর, বরগুনার আমতলী থানার বাসিন্দা আবুল কালাম আজাদ, মেসার্স প্রফেসি শিপিং লাইন্সের মালিক জুলফিকার মালেক ও একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।
আসামিরা মংলা বন্দর দিয়ে ঘোষণা বহির্ভূত মালামাল আমদানি করে ৪ কোটি ৫০ লাখ টাকা বিদেশে পাচার করে দেশের ক্ষতিসাধন করেছেন বলে মামলার অভিযোগ।
