২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু জাদুঘর দেখলেন কিম

দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল‌্য দেখতে ঢাকায় আসা বিশ্ব ব‌্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 03:26 PM

Updated : 11 Oct 2022, 08:54 PM

সোমবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের পর সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু জাদুঘরে যান কিম।

সেখানে তিনি প্রায় এক ঘণ্টা সময় কাটান এবং জাদুঘরের প্রতিটি অংশ ঘুরে দেখেন বলে একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।    

জাদুঘরে বিশ্ব ব‌্যাংক প্রধানকে স্বাগত জানান বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

১৯৭৫ এর ১৫ অগাস্ট এই বাড়িতেই সপরিবারে নিহত হন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান।

সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

জাদুঘর পরিদর্শন শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রথমবারের মত বাংলাদেশে আসা কিম।

রোববার বিকালে ঢাকায় পৌঁছানো কিম এবার দারিদ্র্য বিমোচন দিবস বাংলাদেশেই কাটাচ্ছেন। এ উপলক্ষে বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক পাবলিক লেকচারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন তিনি।

মঙ্গলবার সকালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পরিদর্শনের জন্য বরিশাল যাবেন কিম। ফিরে এসে বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বিকালে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিদায় নেবেন তিনি।