২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: ইউকে-বাংলা চেয়ারম্যানের জামিন স্থগিত

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির এক মামলায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনকে দেওয়া হাই কোর্টের জামিনের আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 03:43 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বেঞ্চ চার সপ্তাহের জন্য তার জামিন স্থগিত করে।

আদালতে তাজউদ্দিনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। র্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান জানান, আদালত তার জামিন ৪ সপ্তাহের জন্য স্থগিত করে আগামী ১০ নভেম্বর আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন রেখেছেন।

গত ২৬ সেপ্টেম্বর হাই কোর্টের একটি বেঞ্চ তাজউদ্দিনকে জামিন দেয়।

বেসিক ব্যাংকে ঋণ জাতিয়াতির অভিযোগে গত বছর সেপ্টেম্বরে তার বিরুদ্ধে এই মামলা করেছিল দুদক।