২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর ৫ রাজাকারের অভিযোগ নিয়ে আদেশ ১৭ নভেম্বর

একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর রাজাকার ইসহাক সিকদারসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না তা আগামী ১৭ নভেম্বর জানা যাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 02:33 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

বিচারপতি মো. আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার এই দিন রেখে আদেশ দেন।

আদালতে ছিলেন দুই প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন।

ইসহাক সিকদারের সঙ্গে এই মামলার অন্য চার আসামি হলেন- আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সোলায়মান মৃধা।

এর আগে গত ১৩ অক্টোবর এই পাঁচ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর পরোয়ানা জারি পর এই ৫ আসামিকেই গ্রেপ্তার করে পুলিশ।

পরে রেজিয়া সুলতানা চমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের বিরুদ্ধে ১৭ জন ব্যক্তিকে হত্যা এবং ১৫ নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।