২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে দেড় কেজি সোনাসহ যাত্রী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ সিঙ্গাপুরফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 05:03 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

আটক ব্যক্তির নাম ফারুক হোসেন (৩৩)। সোমবার সকালে তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড থেকে ঢাকায় আসেন।

দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার ও প্রিভেনটিভ দলের প্রধান এইচ এম আহসানুল কবীর জানান, ফারুকের পরনের প্যান্টের কোমরের অংশের ভেতর থেকে ১৪টি সোনার বার ও ১৩টি চেইন উদ্ধার করা হয়েছে, যেগুলোর ওজন এক হাজার ৪৬২ গ্রাম এবং বাজারমূল্য ৭৫ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফারুক জানিয়েছেন, তিনি সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিকের কাজ করেন।

“স্বর্ণপাচারের কৌশল হিসেবে সিঙ্গাপুর থেকে ফ্লাইট পরিবর্তন করে ব্যাংকক হয়ে ঢাকায় এসেছেন। নিজেকে তিনি শুধু বাহক হিসেবে দাবি করেছেন।”