২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে জয়ে ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা আনা বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 10:51 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আসে।

আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী শেষ খেলাটি অনুষ্ঠিত হবে। শুক্রবার মিরপুরে প্রথম ম্যাচে ইংল্যান্ডের ‍বিপক্ষে ৩১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২১ রানে হারে বাংলাদেশ।

রোববার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩৮ রান করে বাংলাদেশ। জবাবে ২০৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।