হাজারীবাগের বউবাজার বস্তি পুড়ল
রাজধানীর হাজারীবাগের বউবাজার বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে কয়েকশ ঘর।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুল হক জানান, বুধবার বেলা ১টা ৫৫মিনিটে ওই বস্তিতে আগুন লাগে।
এরপর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান বলেন, ওই বস্তিতে বাঁশের উপর শ’ তিনেক রয়েছে। এর অধিকাংশই পুড়ে গেছে।
একজন ট্যানারি মালিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই জমি নিয়েছিলেন। এরপর তিনি সেখানে ঘর তুলে বস্তি করে লোকজনকে ভাড়া দেন বলে জানান ওসি।
তিনি বলেন, আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
