শাহবাগে দুর্বৃত্তের ছুরিতে একজন নিহত
ঢাকার শাহবাগে ওভারব্রিজের ওপর এক ব্যক্তিকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার রাত ২টার দিকে মো. হাবিব (৪০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, রাত ১টার দিকে বারডেম হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেলের মাঝের ফুটওভার ব্রিজের ওপর হাবিবকে ছুরি মারা হয়।
“প্রাথমিক তদন্তে জানা গেছে, হাবিব একজন মাদকাসক্ত। সে রাস্তায় ঘুমাতো এবং চুরি-ছিনতাই করে চলত। মঙ্গলবার রাতে আরেক সঙ্গীর সাথে তার ঝগড়া হয়। পর ওই সঙ্গীই তাকে ছুরি মেরে পালিয়ে যায়।”
খুনিকে ধরার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, হাবিবের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।
