জনতা ব্যাংকের সাবেক এজিএম গ্রেপ্তার
জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৭৭ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সাবেক এজিএম মো. শামিউল্লাহকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।
শামিউল্লাহর স্থায়ী ঠিকানা রাজধানীর লালবাগ রোডের ভাট মসজিদ এলাকায়। তার বাবার নাম মো. আহসান উল্লাহ। তিনি জনতা ব্যাংক গেন্ডারিয়া শাখার এজিএম ছিলেন।
গত বছরের মাঝামাঝি থেকে চলতি বছরের জুন পর্যন্ত তিনি ওই অর্থ তুলে আত্মসাত করেন বলে গেন্ডারিয়া থানায় তার বিরুদ্ধে করা দুটি মামলায় অভিযোগ করা হয়েছে।
