২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ শামসুল হকের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং গাজীপুরে কারখানার আগুনে পুড়ে ৩৯ জনের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 04:37 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রস্তাব নেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানিয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর ফুসফুসের ক‌্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ৮১ বছর বয়সী সৈয়দ শামসুল হক।

এর আগে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে টাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিস্ফোরণে ৩৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বৈঠকের শুরুতেই সৈয়দ শামসুল হকের মৃত্যু এবং গাজীপুরে নিহতের ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়।”

পুরনো খবর:

সৈয়দ শামসুল হকের প্রস্থান
টাম্পাকোর ধ্বংসস্তূপে আরও ৩ দেহাবশেষ