ডেল্টা কোয়ালিয়শনের চেয়ারম্যান হলো বাংলাদেশ
নীচু ভূমির কয়েকটি দেশ নিয়ে গঠিত ডেল্টা কোয়ালিশনের চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তনের বিপরীতে দাঁড়িয়ে উপকূলীয় এলাকাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা ও বন্যা প্রতিরোধে কাজ করে থাকে এই সংস্থা।
নিউ ইয়র্কে গত বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের হাতে আনুষ্ঠানিকভাবে ডেল্টা কোয়ালিশনের দায়িত্বভার তুলে দেয় নেদারল্যান্ডস।
আগামী এক বছরের জন্য ডেল্টা কোয়ালিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে বাংলাদেশ।
বিশ্বের ডেল্টা বা ব-দ্বীপ এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বড় বাংলাদেশ, যার এক তৃতীয়াংশ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ ফুট ওপরে। প্রতিবছর বন্যা ও ঘূর্ণিঝড়সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয় বাংলাদেশকে।
