২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত‌্যু

ঢাকার কারওয়ান বাজারে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক শিশুর মৃত‌্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2016, 03:57 PM

Updated : 11 Oct 2022, 08:44 PM

মো. রবিউল নামের ১০ বছর বয়সী ছেলেটি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানিয়েছে পুলিশ। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে স্বজনরা রবিউলকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে এসআই বাচ্চু জানান, শুক্রবার জুমার নামাজ শেষে কাঁটাতারের ফাঁক গলে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের সড়ক বিভাজন পার হওয়ার চেষ্টা করছিল রবিউল। এ সময় গুলিস্তানগামী ‘ওয়েলকাম’ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার খবর পেয়ে বসুন্ধরা সিটির পেছনে রবিউলদের বাসা থেকে ঘটনাস্থলে ছুটে যান তার বাবা। পরে ছেলেকে তিনি হাসপাতালে নিয়ে যান।

পুলিশ দুর্ঘটনার জন‌্য দায়ী বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে এসআই বাচ্চু জানান।