২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকার জুরাইনে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত‌্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 05:31 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে জুরাইন রেলগেইটের কাছে এ ঘটনা ঘটে বলে কমলাপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক সফিকুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা নারায়ণগঞ্জ রুটের একটি লোকাল ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবক।”

স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

উপ পরিদর্শক সফিক বলেন, নিহতের পরিচয় জানতে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।