২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাগাছার আট ‘রাজাকারের’ বিরুদ্ধে ৮ অভিযোগ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছার আট রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন ও লুটপাটের আটটি অভিযোগ আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 03:08 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

প্রসিকিউটর আবুল কালাম রোববার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনালে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন।

আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে গত বছরের ৪ মে তদন্ত শুরু করেন মামলার তদন্ত কর্মকর্তা।

প্রাথিমিক তদন্তে তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মুক্তাগাছায় হত্যা, গণহত্যা, নির্যাতন ও লুটপাটের অভিযোগ মেলে।

ওই বছরের ৯ ডিসেম্বর আটজনকে গ্রেপ্তারে পরোয়ানা দিয়েছিল ট্রাইব্যুনাল।

আসামিদের মধ্যে রেজাউল করিম ওরফে আক্কাস মৌলভী, এবিএম ইউনুস আলী মৌলভী, মো. ইউনুস আলী, মো. ওমর ফারুক গ্রেপ্তারের পর কারাগারে রয়েছেন।

পলাতক রয়েছেন মো. বেলায়েত হোসেন, মো. নাসির উদ্দিন, মো. ইসমাইল, কাজী বদরুজ্জামান।

পুরনো খবর:

যুদ্ধাপরাধ: মুক্তাগাছায় আক্কাস গ্রেপ্তার
যুদ্ধাপরাধ: মুক্তাগাছার ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা