২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীর মতো দুর্ঘটনা আর যেন না ঘটে: প্রধানমন্ত্রী

ঈদের দিনে টঙ্গীতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ করে ভবিষ‌্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 03:09 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

মঙ্গলবার গণভবনে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ট‌্যাম্পাকো ফয়েলসের দুর্ঘটনার কথা বলেন সরকার প্রধান, যেখানে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ৩৩ জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হন।

অনুষ্ঠানে বক্তব‌্যের শুরুতেই শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারকে সহায়তা দেওয়ার কথা বলেন।  

কারখানা মালিকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা আশা করি, যারাই যখন যে কারখানা তৈরি করবেন, সেখানে দাহ্য পদার্থ থাকলে তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে।”

বিষয়টিতে নজর রাখতে শিল্পমন্ত্রীকে নির্দেশ দেওয়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, “শিল্পমন্ত্রী বলেছি, সারা বাংলাদেশে এধরনের যেখানে যেখানে আছে, সেগুলো লক্ষ্য করতে এবং যথাযথ ব্যবস্থা নিতে। যাতে এধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়।”

টঙ্গীর প‌্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানিতে উদ্বেগ জানিয়ে মঙ্গলবারই বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও।

পুরনো খবর:

অগ্নিবিধ্বস্ত ট‌্যাম্পাকো কারখানা থেকে আরও চারটি লাশ উদ্ধার