২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ হককে দেখে এলেন তথ্যমন্ত্রী

ক্যান্সার আক্রান্ত লেখক সৈয়দ শামসুল হককে হাসপাতালে দেখে এসেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 11:05 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

তিনি রোববার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান। সেখানে সৈয়দ হকের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় তথ্যমন্ত্রী বলেন, “সরকার তার সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করবে।”

মুক্তিযুদ্ধ ও মুক্তমনের চর্চায় সৈয়দ হককে ‘এক সংগ্রামী মহাপ্রাণ’ অভিহিত করে ইনু বলেন, “সৈয়দ শামসুল হক এমনই একজন সাহিত্যিক, যিনি দেশের ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে মানুষের জীবনের গল্প ফুটিয়ে তুলেছেন তার কবিতা, উপন্যাস, নাট্যকর্ম ও নানা রচনায়।”

ক্যান্সার আক্রান্ত সৈয়দ হক ১ সেপ্টেম্বর কেমোথেরাপি নিতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এই হাসপাতালে অনকোলজি স্পেশালিস্ট অসীম কুমার সেনগুপ্তের অধীনে চিকিৎসা চলছে তার।

শনিবার তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই সাহিত‌্যিকের চিকিৎসার সব দায়-দায়িত্ব নিয়েছেন।

ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য গত এপ্রিলে যুক্তরাজ্য গেলে সৈয়দ হকের ক‌্যান্সার ধরা পড়ে।

৮০ পেরোনো এই লেখক ক্যান্সার থেকে সুস্থতার বিষয়ে সেখানকার চিকিৎসকদের কাছ থেকে খুব একটা আশা পাননি। জীবনের বাকি দিনগুলো দেশে কাটানোর জন্যই গত ১ সেপ্টেম্বর ফিরেছেন তিনি।