২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানায় বিস্ফোরণে নিহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 02:37 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

এক শোক বাণীতে রাষ্ট্রপতি নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন নিহত পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দেন সেই কামনা করি।”

রাষ্ট্রপতি ওই দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্যও কামনা করেন।

শনিবার সকালে ট্যাম্পাকো ফয়েলস নামে ওই প‌্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ২১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।