প্রতারণার অভিযোগে তিন বিদেশিসহ আটক ৮
রাজধানীতে প্রতারণার অভিযোগে তিন বিদেশিসহ আট জনকে আটক করার খবর দিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুর থেকে উত্তরা ও বাড্ডাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে তিনি তাদের পরিচয় জানাতে পারেননি।
শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তারা মানুষের কাছে পুরস্কার দেওয়ার ভুয়া বার্তা পাঠিয়ে ও তৈরি পোশাকের বিদেশি ক্রেতা সেজে প্রতারণা করত।
“তাদের থেকে এটিএম কার্ড, সিম, ল্যাপটপ, চেক বই ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।”
