২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আনসারুল্লাহ নেতা গ্রেপ্তার

গাজীপুরে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি কাশিমপুর কারাগার থেকে জঙ্গি সংগঠনটির নেতা মুফতি জসীম উদ্দীন রাহমানীকে ছাড়িয়ে আনার পরিকল্পনা করছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 10:02 AM

Updated : 11 Oct 2022, 08:42 PM

পুরনো খবর:

কাশিমপুর কারাগারে জঙ্গি হামলার ‘পরিকল্পনা নস‌্যাৎ’

শনিবার সকালে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় আনসারুল্লাহর গাজীপুর জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম শাওনকে (২৪) গ্রেপ্তারের কথা জানানো হয়।

গুলশান ও শোলাকিয়ায় হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি দমন অভিযানের মধ‌্যে গাজীপুর চৌরাস্তা থেকে নিষিদ্ধ সংগঠনটির এই নেতা গ্রেপ্তার হলেন।

তার সঙ্গে দলটির আরও এক সক্রিয় সদস‌্যকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে র‌্যাব বলেছে, তারা কাশিমপুর কারাগারে আক্রমণ চালিয়ে তাদের নেতা মুফতি রাহমানীসহ অন‌্য নেতাদের ছাড়িয়ে আনার পরিকল্পনা করেছিলেন।

আনসারুল্লাহর আমির মুফতী রাহমানী ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন হত‌্যাকাণ্ডের মামলায় কারাদণ্ড ভোগ করছেন। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

সেনাবাহিনীতে অভ‌্যুত্থান চেষ্টার পর বরখাস্ত মেজর জিয়াউল হক আনসারুল্লাহর সামরিক শাখার নেতৃত্ব দিচ্ছেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। খোঁজা হলেও তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

শাওনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে উত্তরায় র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।