২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে নরওয়ে দূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুনডেমো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 05:11 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার বিকালে বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

তিনি সাংবাদিকদের বলেন, “বিদায়ী রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেন।

“তিনি তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ও অবকাঠামো খাতসহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন বাংলাদেশ সমৃদ্ধি অর্জনে আরও এগিয়ে যাবে।”

প্রেস সচিব জানান, বিদায়ী দূত বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে সমৃদ্ধ উল্লেখ করে এদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিদায়ী দূতকে ধন্যবাদ জানান।

প্রেস সচিব বলেন, “বাংলাদেশ-নরওয়ের মধ্যকার সম্পর্কে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ এবং আশা করেন ভবিষ্যতে এ সম্পর্ক আরও সমৃদ্ধ হবে।”

রাষ্ট্রপতি নরওয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং দ্বিপক্ষীয় সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।