২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লাস্টিক কারখানার আগুনে দগ্ধ একজনের মৃত‌্যু

পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনের মধ‌্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 03:30 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বার্ন ইউনিটে চিকিৎসাধীন আব্দুল বাতেন (২৮) শনিবার সকাল ৯টায় মারা যান।

শুক্রবারের ওই ঘটনায় দগ্ধ হুমায়ুন কবির (১৭) ও মজিদ (২৫) নামে আরও দুজন বার্ন ইউনিটে ভর্তি আছেন।

তাদের তিনজনেরই শরীরের ৮০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।

শুক্রবার দুপুরে ইসলামবাগের বাঁশপট্টি ক্লাবঘাটে একটি দোতল টিনশেড প্লাস্টিক কারখানায় আগুন লাগে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

টিনশেড ওই ভবনটির উপরে কক্ষ ছিল। প্লাস্টিক কারখানা ছাড়াও ছোট ছোট ঘর বাসাভাড়া দেওয়া হত।