২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছর মেয়াদি ভারতীয় পর্যটক ভিসা পাবেন বয়োজ্যেষ্ঠরা

বয়োজ্যেষ্ঠ বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসার মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার ঘোষণা দিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়াদিল্লি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 12:52 AM

Updated : 12 Apr 2022, 02:42 AM

শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পয়ষট্টির বেশি বয়সী বাংলাদেশি নাগরিকরা পাঁচ বছর মেয়াদী ‘মাল্টিপল এন্ট্রি’র এই ভিসা সুবিধা পাবেন।

এতে বলা হয়, “পর্যটন উৎসাহিত করতে ভিসা প্রক্রিয়া সহজ করায় সরকারের নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন এখন থেকে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের এই সুযোগ প্রসারিত করবে।”

এই উদ্যোগ মানুষে মানুষে যোগাযোগে বাড়ানোসহ বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিবৃতি আশা প্রকাশ করা হয়।