২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকার যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 12:48 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

নিহত শহীদ (২২) কুমিল্লার মেঘনা উপজেলার হরিপুরের বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে।

শুক্রবার সকালে বালুর মাঠসংলগ্ন সড়কে এঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় আশিয়ান সিটির একটি বাস শহীদ ও তার সঙ্গী আলমগীর হোসেনকে (৩০) ধাক্কা দিয়ে চলে যায়।

“পথচারীরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন।”

বাচ্চু নামে ওই বাসের চালককে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।