২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা

সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে ঊপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 05:16 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

শরতের প্রথম দিনে মঙ্গলবার অধিদপপ্তর এ সঙ্কেত দিয়েছে।

আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সাগরে গভীরসঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে।

“এতে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সব নৌকা ট্রলারকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

পুরনো খবর:

নিম্নচাপ কেটে গেছে, বৃষ্টিও ‘কমবে’