২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরিন একাডেমিতে ‘সি ফেয়ারার্স ডে’ পালিত

চট্টগ্রাম মেরিন একাডেমিতে পালিত হয়েছে ‘সি ফেয়ারার্স ডে’ পালিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 07:42 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার আনোয়ারার জুলধা-রাঙাদিয়া এলাকায় একাডেমি প্রাঙ্গণে একইসঙ্গে আলোচনা অনুষ্ঠানও হয়।

পণ্য পরিবহন সম্পর্কিত সমুদ্রগামী জাহাজের পেশা এবং শোর-বেজড শিপিং কোম্পানির পেশার বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন আইএমও মেরিটাইম অ্যামব্যাসেডর ও একাডেমির কমান্ডেন্ট নৌ প্রকৌশলী ড. সাজিদ হোসেন।

তিনি বলেন, “সমুদ্রগামী জাহাজের পেশাটি দেশে-বিদেশে সুপরিচিত ও প্রতিযোগিতামূলক। বিশ্বে সমুদ্রে চলাচলকারী ৫০ হাজার জাহাজে বিভিন্ন পদে কাজ করে প্রায় ১৬ লাখ মানুষ, যার ১৫ শতাংশ নারী।”

এসব কাজে নিয়োগের আগে জাহাজ-চলাচল বা মেরিটাইম ব্যবসা-বাণিজ্য সম্পর্কে ধারণা পাওয়ার জন্য দেশে-বিদেশে রয়েছে বিভিন্ন মেয়াদী বিশেষায়িত শর্ট-কোর্সও রয়েছে বলে জানান তিনি।

এসময় মেরিন একাডেমির বিভিন্ন দিকও তুলে ধরেন কমান্ডেন্ট সাজিদ।

‘ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও, লন্ডন)’ ঘোষিত ‘সি ফেয়ারার্স ডে’ ২৫ জুন। তবে ওই দিন মেরিন ক্যাডেটদের ছুটির কারণে মঙ্গলবার এই আয়োজন করা হয়।

এ আয়োজনে এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ/বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী একাডেমির মেরিন ক্যাডেট ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।