চীন গেলেন নৌ প্রধান
চীনে গেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।
তিনি বাংলাদেশের জন্য চীনে দুটি যুদ্ধ জাহাজ নির্মাণের উদ্বোধন করবেন বলে আইএসপিআর জানিয়েছে।
রোববার নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি চীনা দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।
৯ অগাস্ট যুদ্ধ জাহাজগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করা ছাড়াও নির্মাতা প্রতিষ্ঠান চীনা শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর’র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন নিজাম উদ্দিন।
সফর শেষে ১২ অগাস্ট দেশে ফিরবেন নৌ বাহিনী প্রধান।
