২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বিদায়ী সাক্ষাৎ

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি)  আবাসিক প্রতিনিধি পলিন টমেসিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 09:28 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

রোববার বিকালে বিদায়ী প্রতিনিধি সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে যান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতের সময় স্পিকার বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইউএনডিপির সাহায্য ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং নবাগত যে প্রতিনিধি দায়িত্ব নিবেন তার কাছেও একই সহযোগিতার প্রত্যাশা করেন।

স্পিকার আরও বলেন, সামাজিক ও মানবিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ করে যাচ্ছে।

এ লক্ষ্য অর্জনে ইউএনডিপি বাংলাদেশকে সহায়তা করবে বলে স্পিকার আশাবাদ প্রকাশ করেন।

সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের সামর্থ্য বৃদ্ধি এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায়  ইউএনডিপির কাজ করার সুযোগ রয়েছে বলে এসময় উল্লেখ করেন শিরীন শারমিন।

ইউএনডিপির বিদায়ী আবাসিক প্রতিনিধি সাক্ষাতের সময় বলেন, ইউএনডিপি সূদূর অতীত থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। নবাগত যে প্রতিনিধি দায়িত্ব নিবেন তিনিও আন্তরিকতার সাথে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাবেন।