পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে নতুন পরিচালক
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আহাম্মেদ সাজ্জাদ রশীদকে এই পদে নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ডিআইএ’র পরিচালক অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদ ভূঁইয়া সম্প্রতি অবসরে যান। এরপর থেকে সংস্থার যুগ্ম-পরিচালক বিপুল চন্দ্র সরকার সংস্থাটির পরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
