২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ কাউন্সিল শিগগিরই খুলবে: হাই কমিশনার

ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 05:23 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

সচিবালয়ে রোববার বিকেলে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা জানান তিনি।

“ব্রিটিশ কাউন্সিলের অনলাইন কার্যক্রম চলছে এবং খুব শিগগির খুলে দেওয়া হবে।”

নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার কথা বলে ২৭ জুলাই ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ কার্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করার কথা জানানো হয়।

তবে ব্লেইক দেখা করার পর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ব্রিটিশ কাউন্সিল কোনো নিরাপত্তার কারণে বন্ধ করা হয়নি। উনাদের নিজস্ব কিছু সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়েছে।

“পুলিশ ও গোয়েন্দারা কাজ করছে, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইকমিশনার জানিয়েছেন, যে পুলিশি নিরাপত্তা নেওয়া হয়েছে, তাতে তারা সন্তুষ্ট।”

পুরনো খবর:

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল ‘সাময়িক বন্ধ’