২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীদের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংকের মেডিকেল ক্যাম্প

হজ পালনের প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা দিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে একটি হজ বুথ চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 11:45 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন বুথ এবং চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।

ওই বুথে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে হজ গমনেচ্ছুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে হজ গমনেচ্ছুদের মাঝে হজ গাইড, পুস্তিকা, ছাতা বিতরণের পাশাপাশি তাদের হজ ক্যাম্প থেকে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাতায়াতের জন্য একটি মাইক্রোবাস দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।