২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রীদের জন্য বালিশ-তোষক পাঠালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের বিশ্রাম নেওয়ার সুবিধায় নিজের ও বোন শেখ রেহানার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ সেট বালিশ, চাদর, তোষক ও বালিশের খোলস দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 09:09 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল ৫টায় আশকোনায় হাজিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফ উল্লাহ হজক্যাম্পের পরিচালক আবু সালেহ মোস্তফা কামালের কাছে এ সব দ্রব্যাদি পৌঁছে দেন।