২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুলাইয়ে ৩৭০ নারী-শিশু নির্যাতিত’

২০১৬ সালের জুলাই মাসে সারা দেশে মোট ৩৭০ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 11:09 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

মঙ্গলবার সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তারা এ পরিসংখ্যান তৈরি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ৮০টি; তার মধ্যে দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছেন ১৬ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে, এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে আটজনকে।”

এছাড়া যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন ৩৮জন, তার মধ্যে হত্যা করা হয়েছে ১৫ জনকে।

নির্যাতনের কারণে ২৮ জন আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’; আত্মহত্যা করেছেন দুইজন।

১৩ জনের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে।