২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা দুর্গত এলাকায় স্কুলের পরীক্ষা ‘সুবিধাজনক সময়ে’

বন্যার কারণে বন্ধ হয়ে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোগুলো তাদের সুবিধামত সময়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিতে পারবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 03:59 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

প্রাথমিকের বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ৩ থেকে ১১ অগাস্টের মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরুর বাধ্যবাধকতা রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্যার কারণে যেসব বিদ্যালয় বন্ধ রয়েছে, সেসব স্কুলকে পরে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত চিঠি শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হবে।”

বন্যার কারণে কতগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে সে পরিসংখ্যান পাওয়া না গেলেও দেশের কয়েক হাজার বিদ্যালয় বন্ধ হয়ে গেছে বলে সংবাদমাধ্যমের খবর।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার জেলার দুইশর বেশি প্রাথমিক বিদ্যালয় বন্যার কারণে বন্ধ রাখা হয়েছে।