২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের জন্য রবির সেবা

ভিন্নভাবে সক্ষম গ্রাহকদের সেবা দিতে প্রতি শনিবার ‘প্রতিবন্ধী অগ্রাধিকার দিবস’ পালন করছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 08:04 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে রবি সেবা কেন্দ্রগুলোতে কর্মকর্তাদের এ সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছে অপারেটরটি।

বিশেষ এই দিনটিতে রবি সেবা কেন্দ্রে আগত ভিন্নভাবে সক্ষম গ্রাহকদের সেবা গ্রহণের জন্য লাইনে দাঁড়াতে হয় না। অন্যান্য দিনগুলোতেও তারা বিশেষ সেবা পেয়ে থাকেন।