প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাহতাব উদ্দিন আহমেদ মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল সকাল সাড়ে ১১টায় রাজধানীর নাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মাহতাব উদ্দিনের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।
শুক্রবার জুমার নামাযের পর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে মাহতাব উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হবে।
বিদেশে অবস্থানরত সন্তানরা দেশে ফিরে আসার পর শনিবার সকাল ১১ টায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মাহতাব উদ্দিনের জন্ম ১৯৩৩ সালের ২৬ জুন মুন্সিগঞ্জে। ১৯৫১ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করে ১৯৭৪ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসর নেন।
১৯৮৩ সালের নভেম্বরে মাহতাব উদ্দিন প্রাণ-আরএফএল গ্রুপে যোগদান করেন।
