রাজধানীর এলিফ্যান্ট রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একটি অফিস কক্ষ পুড়ে গেছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী যাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
“আগুনে একাদশ তলায় একটি অফিস কক্ষ পুড়ে যায়। তবে কেউ হতাহত হননি।”
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত বাবুল।
