২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে সংঘর্ষে হাতবোমার বিস্ফোরণ, আহত ৪

পুরান ঢাকার চকবাজারে ঈদের রাতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিরোধ থেকে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে হাতবোমা বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2016, 01:54 AM

Updated : 20 Aug 2022, 01:10 PM

শুক্রবার রাতে খাজী দেওয়ান লেইনে এই সংঘর্ষ হয় বলে চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মো. হাফিজুর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল তরুণ ঈদের রাতে উচ্চ শব্দে গান বাজালে এলাকার পঞ্চায়েতের লোকজন তাদের নিষেধ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিষয়টির মীমাংসা হয়।

তবে ঘটনার জের ধরে ওই তরুণরা শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সংঘবদ্ধ হয়ে পঞ্চায়েতের লোকদের ওপর হামলা করে। দুই পক্ষের মধ্যে মারামারির এক পর্যায়ে হাতবোমার বিস্ফোরণ ঘটালে চারজন আহত হন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পরিদর্শক হাফিজ জানান।