২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গণভবনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রতিবারের মতো এবারও ঈদের দিন সকালে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 08:18 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ৯টা থেকে গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি এবং সর্বস্তরের নাগরিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে সকাল ১১টায় কূটনীতিক এবং বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন সরকার প্রধান।

এছাড়া ঈদের সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিকসহ সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সকাল ১১টা ৪৫ মিনিটে প্রথমে কূটনীতিকদের এবং পরে বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন।

জাতীয় পার্টির চেয়ারপারসন হুসেইন মুহম্মদ এরশাদ বনানীতে তার রাজনৈতিক কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দলীয় নেতা-কর্মী, অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।