‘ভিড় নেই’ অগ্রিম টিকেটের কাউন্টারে
ঈদযাত্রায় অগ্রিম টিকেট ছাড়ার প্রথম দিনে সোমবার গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কাউন্টারে ব্যাপক ভিড় থাকলেও দ্বিতীয় দিনে এসে তা অনেকটা কমে এসেছে।
মঙ্গলবার কাউন্টারগুলোতে মানুষের উপস্থিতি বেশি না থাকার কথা জানিয়েছেন সেখানকার ব্যবস্থাপকরা।
আবার কোনও কোনও পরিবহনের অগ্রিম টিকেট এরই মধ্যে শেষ হয়ে গেছে।
কাউন্টারগুলোতে ঘুরে দেখা গেছে, সকালের দিকে মানুষের উপস্থিতি কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা একেবারে কমে আসে।
প্রায় নয় দিন দীর্ঘ ঈদ ছুটির কারণে ভিড় তেমনটি নেই সংশ্লিষ্টদের অভিমত।
“ছুটি তো নয় দিনের, মানুষ বিভিন্নভাবে যাওয়ার ব্যবস্থা করে নিয়েছে।”
৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত টিকেট শেষ হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “৫ জুলাই তারিখের কিছু টিকেট আছে। আমরা অনলাইনেও টিকেট বিক্রি করেছি।”
কল্যাণপুর কাউন্টার থেকে ২৯ জুন পর্যন্ত এবং বাকি দিনের টিকেট গাবতলী থেকে দেওয়া হচ্ছে বলে জানান প্লাবন।
গাবতলীতে সোনারতরীর ২ নম্বর কাউন্টারের মাস্টার আলী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩, ৪ ও ৫ জুন তারিখের অগ্রিম টিকেট আমরা দিচ্ছি। এর আগের দিনগুলোতে তাৎক্ষণিক টিকেট দেওয়া হবে।”
“দুই-চার ঘণ্টা পর পর একেকজন অগ্রিম টিকিটের জন্য আসছে। ভিড় একেবারেই নেই।”
