‘অজ্ঞান পার্টি’র ২৪ জন আটক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘অজ্ঞান পার্টি’ হিসেবে পরিচিত প্রতারক চক্রের ২৪ সদস্যকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
তবে তাদের নাম-পরিচয় বা ঠিক কোন জায়গা থেকে তাদের আটক করা হয়েছে- সে তথ্য তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাসুদুর রহমান বলেছেন, পরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তারা প্রকাশ করবেন।
ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে এ ধরনের প্রতারক চক্রের তৎপরতা বেড়ে যায়। সাধারণ মানুষের ভাষায় এরা ‘অজ্ঞান পার্টি’ হিসাবে পরিচিত।
এদের খপ্পরে পড়ে চেতনানাশক ওষুধের প্রতিক্রিয়ায় অনেকের মৃত্যু হয়েছে। অনেকে আবার সর্বস্ব হারিয়ে দীর্ঘ মেয়াদী শারীরিক সমস্যায় ভুগেছেন।
