২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

অষ্টম রোজায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতারে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 10:45 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

মঙ্গলবার সুপ্রিম কোর্ট চত্বরে এ ইফতারের আয়োজন করা হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখার জন্য সবার দোয়া চান।

এসময় তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবীদের ভূমিকা তুলে ধরেন।

শেখ হাসিনা দেশের বিভিন্ন খাতের উন্নয়ন চিত্র তুলে ধরে উন্নয়নের এ গতিধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

যুগোপযোগী আইন প্রণয়ন ও দেশের বিচার ব্যবস্থার উন্নয়নে তার সরকারের বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন। ইফতারের আগে দেশ ও জাতি এবং সমগ্র মুসলিম উন্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।