‘ক্ষমতাধর’ প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন
ফোর্বস সাময়িকীর করা বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় অবস্থানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “গত ৬ জুন মার্কিন সাময়িকী ফোর্বস-এ প্রকাশিত বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ৩৬ নম্বরে অন্তর্ভুক্ত হয়েছে, এজন্য মন্ত্রিসভা তাকে অভিনন্দন জ্ঞাপন করেছে।”
ফোর্বসের তালিকায় গতবারের অবস্থানের চেয়ে ২৩ ধাপ এগিয়ে শেখ হাসিনা এবার ৩৬ ক্রমিকে রয়েছেন।
